ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নিজের আসনে নির্বাচনি প্রচার শুরু করলেন জামায়াত আমির

ads

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটায় নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনের মিরপুর-১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভার মাধ্যমে তিনি এই প্রচারণার সূচনা করেন। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আমরা এই দেশে আর কোনো ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না। বাংলাদেশ ভ্রমণ কেউ যদি আবার ফাসিবাদ আনার চেষ্টা করে, তবে তাদের পরিণতি আগের মতোই হবে। তিনি আরও যোগ করেন, জামায়াত আর কোনো ‘ভোট ডাকাত’ দেখতে চায় না এবং একটি স্বচ্ছ ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণই তাঁদের মূল লক্ষ্য।


সকাল থেকেই মিরপুর ও কাফরুল এলাকার হাজার হাজার মানুষ মিছিল ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্ল্যাকার্ড নিয়ে জনসভাস্থলে সমবেত হতে থাকেন। দুপুরের আগেই বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। 


এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি তাঁর বক্তব্যে ১০ দলীয় জোটের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়া সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ ঢাকা-১২, ১৪, ১৬ ও ১৭ আসনের প্রার্থীরা সংহতি প্রকাশ করে উপস্থিত হন।জনসভায় আমিরে জামায়াত তাঁর আগামীর পরিকল্পনা তুলে ধরে বলেন, গত ১৫ বছরের দুঃশাসন থেকে মানুষকে মুক্তি দিতেই এই নির্বাচনি লড়াই। তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার এবং একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। জনসভা শেষে তিনি স্থানীয় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। জামায়াতের এই সরব উপস্থিতি মিরপুর এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে।


আগামীকাল শুক্রবার থেকে ডা. শফিকুর রহমান তাঁর উত্তরাঞ্চলীয় নির্বাচনি সফর শুরু করবেন। তিনি পর্যায়ক্রমে পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং রংপুরে বেশ কয়েকটি জনসভা ও পথসভায় অংশ নেবেন। ২৪ জানুয়ারি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং ২৫ জানুয়ারি ঢাকায় ফিরে অন্যান্য আসনে প্রচারণা চালাবেন।

ads
ads
ads

Our Facebook Page